• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৫ ফেব্রুয়ারি) রাতে পৃথক দু'টি অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের বেজির দোলায় অবস্থিত একটি পুকুর পাড়ে টিনের ঝাপড়ির ভিতরে জুয়া খেলা অবস্থায় দূর্গাপুর ইউনিয়নের গোড়াই শ্যামপুর গ্রামের জহুরুল হকের পুত্র মোঃ সাইদুল ইসলাম(৫০), আবুল হোসেনের পুত্র মোঃ মোস্তফা হোসেন(৫০), দূর্গাপুর কুটিরপাড়া গ্রামের ছেরাব উদ্দিনের পুত্র মোঃ রহমত আলী (৪০), দূর্গাপুর বাজারের আবেদ আলীর পুত্র মোঃ গোলজার হোসেন(৪২), ভেলুর খামার গ্রামের আকবর আলীর পুত্র মোঃ শামীম রহমান বাবু (৪২), মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৬), পান্ডুল ইউনিয়নের ছোট দালালীপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (৩৬) ও আব্দুল কাদেরের পুত্র মোঃ মহসিন আলী (৪০)কে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের হানিফ উদ্দিনের বৈদ্যুতিক সেচ পাম্পের ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় ওই ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের আঃ জব্বার আলীর পুত্র মোঃ হানিফ উদ্দিন (৬০), করিম উদ্দিনের পুত্র মোঃ হাছেন আলী (৪৫), আজিম উদ্দিনের পুত্র মোঃ মাইদুল ইসলাম (২৮), আপ্তার আলীর পুত্র মোঃ আব্বাছ আলী (৫২) ও সাতকুড়ারপাড় গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ এমদাদুল হক (৪০)কে গ্রেফতার করে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo