• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ভুয়া এসআই গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুয়া এক পুলিশের এসআইকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোরে উপজেলার কবীর ভুলসোমা এলাকা থেকে তাকে আটক করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।   গ্রেফতারকৃত ভুয়া পুলিশ পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর মাতাং গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এনামুল হক মনির (৩৪)। 

জানা যায়, গত ২ ফেরুয়ারি পুলিশের এসআই পরিচয় দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের আব্দুল খালেকের কন্যাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। শ্বশুর বাড়ি এলাকায় এসআই পরিচয়ের দাপট দেখিয়ে লোকজনকে নানা ভাবে ভয়ভীতি দেখাত। এতে এলাকাবাসীর মাঝে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। সোমবার ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক রাজু তাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে ওসি মাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত ভুয়া এসআই এনামুল হক মনির একজন প্রতারক। সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ব্রহ্মনবাড়িয়ার নবীনগর, ঢাকার শাহ্আলী ও ময়মনসিংহ কোতোয়ালী থানায় মানুষকে অজ্ঞান করে টাকা পয়সা ছিনতাই খুনসহ একাধিক মামলা রয়েছে। ধৃত মনিরের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo