• অপরাধ ও দুর্নীতি

মেলা নয়, মাদকের বাজার!

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

কালিয়াকৈর,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে চিনাইল এলাকায় প্রতিবছর পাগলা বাড়ির মেলা নামে এক মেলা বসানো হয়। তারই ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী বসেছে বিশাল আকারে কেশা পাগলার মেলা। আয়োজিত মাসব্যাপী এই মেলার আড়ালে চলছে রমরমা মাদকের বানিজ্য। প্রকাশ্যে বিক্রি ও সেবন হচ্ছে গাজা, হেরোইন, ইয়াবার মতো প্রাণঘাতি মাদক। এই মেলাকে কেন্দ্র করেই প্রতিদিন বিক্রি হচ্ছে অন্তত ২০ লাখ টাকার মাদক।  

মাদকের সহজলভ্য থাকায় ওই মেলায় স্কুল কলেজের শিক্ষার্থী, উঠন্ত বয়সের যুবক ও বৃদ্ধরাও মাদক সেবন করতে যাচ্ছে। এদিকে মাদকের এমন চাহিদা থাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা সরব হয়ে উঠেছে। 

নাম প্রকাশে অনিচ্ছু ওই এলাকার একজন ব্যক্তি বলেন, এখানে যদি মেলাটা সুন্দরভাবে পরিচালিত হতো তাহলে ভালো হতো। কিন্তু মেলার নামে অনেক অনৈতিক কাজ হয় এগুলো সমাজের জন্য খুব খারাপ। এখানে তো মেলা হচ্ছে না, মনে হয় মাদকের বাজার বসেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ১৫ জানুয়ারি থেকে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন পরিষদের সন্নিকটে অবস্থিত কেশব পাগলার মাসব্যাপী মেলাটি শুরু হয়। মেলাকে কেন্দ্র করে হাজারো মানুষের আগমন ঘটে। মেলায় বসেছে হরেক রকমের দোকান। তবে মেলা শুরুর দিন থেকেই প্রকাশ চলছে মাদকের বেচাকেনা। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। জানা গেছে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের ম্যানেজ করেই বিক্রি হয় মাদক। 

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এ এফ এম নাসিম জানান, মেলায় মাদকের বেচাকেনা সম্পর্কে জানা ছিলনা। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo