ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার(২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের গুটলীগ্রাম কোনাচীপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় রৌমারী গুটলী গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ মুকুল মিয়া (৪২), মোঃ ইসমাইল হোসেন (২২), মোঃ মাহফুজুল হক (৩৫), মোঃ রফিকুল ইসলাম (৪০), মোঃ আফজাল হোসেন (৩৪), টাপুরচর গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (২৫), মোঃ অছিমুদ্দিন (৪০) ও মোঃ রহিম বাদশা (৩৮)কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)