ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে এবার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশের দীর্ঘ দিনের অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ করে ঢাকা -সিলেট মহাসড়কের যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার ২৯ জানুয়ারি দূপুরে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ, ভুলতা ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মার্কেট ও বাজারের প্রতিনিধিরা।
অভিযানে মহাসড়কে থাকা সবজি, ফল, কাপড়, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করে। এসময় উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীদের ১ সপ্তাহের মধ্যে দোকান পাট ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেন।অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরী থেকে ঘরমু...
নিউজ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আ...
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধা...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুল...
নিউজ ডেস্কঃ শিল্পাঞ্চলের নিরাপত্তা, সাইবার অপরাধ দমন, মহাসড়ক...

মন্তব্য (০)