ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি জানানো হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনের মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে।
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
এছাড়া, মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে।
নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...
নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

মন্তব্য (০)