ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় দায়িত্ব গ্রহণের পর প্রথম ৬৬ কর্মদিবসেই মাদকবিরোধী অভিযানে ১,২৬৬ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ অর্জনকে জেলার ইতিহাসে একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ৫৪৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের ঘটনায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, পাবনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে ছদ্মবেশী পুলিশও মাঠে কাজ করছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে, যাতে পাবনাকে ব্যবহার করে অন্য জেলায় মাদক পাচার করা না যায়।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপরাধের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে, মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, পুলিশের কঠোর অবস্থানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।
নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা নিয়ে এনসিপি...
নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ই...
নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য গঠন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ছয় কর...
নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ম...

মন্তব্য (০)