• অপরাধ ও দুর্নীতি

সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পুরাতন বিমানবন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের হারুন ইসলাম (২০), একই গ্রামের মো. আনারুল (২৭), হরিনারায়নপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও আরাজি পস্তমপুর গ্রামের বিপুল ইসলাম (২৪)। 

পুলিশ জানায়, ঠাকুরগাঁও–পীরগঞ্জ সড়কের পুরাতন বিমানবন্দর এলাকায় একদল ডাকাত রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দেয়। এ খবর শুনে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা উদ্ধার করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

image

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

৩

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

  • company_logo