ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী শহরের মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ভুয়া ডাক্তার এনে নিউরো চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেছেন জেলা সিভিল সার্জন ডা: মো: হাসিবুর রহমান।
পরে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর অপরাধের ধারা অনুযায়ী ২২/১ ধারা লংঘন ও ২২/২ ধারায় ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল কে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা পরিচালনা করানোর অপরাধে মদিনা ডায়াগনস্টিক সেন্টার ১ মাসের জন্য সিলগালা করার আদেশ প্রদান করে।
গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার ফারুক হোসেন রুবেল জানান, আমি এখানে আসতে চাইনি মদিনা ডায়াগনস্টিক ক্লিনিক এর মালিকের ছেলে আমাকে কয়েক বার ফোন করে ও দেখা করে এখানে চেম্বার করতে বলেছে। ফারুক হোসেন রংপুর শহরের নীলকন্ঠ এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে। ফারুক রংপুর মেডিকেলে নার্সিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নিউরো মেডিসিন এর ডা: রবিউল ইসমাম এর নাম ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসতেন রোগীদের।
নীলফামারী জেলা সিভিল সার্জন, ডা: মো: হাসিবুর রহমান জানান, ফারুক হোসেন মদিনা ডায়াগনস্টিক ক্লিনিকে ডা: রবিউল ইসলাম এর নাম ব্যাবহার করে ব্যবস্থাপত্র লেখার সময় হাতেনাতে ধরা হয় তাকে।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...
নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

মন্তব্য (০)