• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় নৌপথে পাচারকালে ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর নৌপথে অবৈধভাবে পাচারকালে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলায় যমুনা নদীর ভান্ডারবাড়ি ঘাট এলাকা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর খাসরাজবাড়ি চর এলাকার ঘাট থেকে নৌকায় করে ৪০ বস্তা চাল আনা হয়।

পথিমধ্যে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ঘাটে চালের বস্তাগুলো নৌকা থেকে নামিয়ে ভটভটি বোঝাই করতে থাকে পাচারকারী চক্র। এ সময় চালের বস্তাগুলো দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে নদীর তীরে ৪০ বস্তা চাল ফেলে রেখে পাচারকারীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo