ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৪ জুয়ারুকে গ্রেফতার করা হয়। বুধবার সদর থানার এসআই (নি:) মো: আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, গতকাল সদর থানার এসআই (নি:) মো: আরিফ মাহমুদ আপেলের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় জুয়া খেলার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ছোটখোচাবাড়ী হাটপাড়া গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে মো: নাজমুল (৪৫), কহরপাড়া গ্রামের মৃত জনাবুলের ছেলে মো: আজিম (৩২), ছোট খোচাবাড়ী এমহাট এলাকার মো: মাহজাহানের ছেলে মো: বিপ্লব (৩৫) ও ফেরসাডাঙ্গী গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে মো: সোলেমান আলী (৩৫)।
মামলার অন্যান্য আসামীরা হলেন কহরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো: আবুলী (৪০), একই এলাকার মো: আব্দুস সামাদ (৩৬), মো: মাস্তান (৪০), মো: সামাদ (৩৬), ময়নুল (৪০), মো: আলী (৩২) ও মো: কনা (৩০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

মন্তব্য (০)