• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটায় বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার ও পাচারকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, বন্যপ্রানী সংরক্ষণ ও পাঁচার চোরাচালান রোধ বাংলাদেশ পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের কচাকাটা থানাধীন দক্ষিণ বলদিয়া গ্রামের পালপাড়া নামক স্থানে মোঃ পনির উদ্দিন(৫০) এর শয়ন ঘর থেকে বিলুপ্তপ্রায় সরীসৃপ প্রজাতির ৩টি তক্ষক উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ।বিরল প্রজাতির এই সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় প্রতিবেশী দেশ থেকে চোরাইপথে সীমান্তবর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মর্মে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কচাকাটা থানা দীর্ঘদিন ধরে এই চক্রটির উপর নজর রাখে।

এরই অংশ হিসেবে বুধবার ভোরে কচাকাটা থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাচারকারী চক্রের মোঃ মোজাম্মেল হক ওরফে মজনু (৪৮), মোঃ আবুল কাশেম (৩৫), মোঃ মোর্শেদ আলম (৩০), মোঃ রিয়াজুল ইসলাম ওরফে লেবু (৪৫) ও মোঃ শাহ আলম (৪৫)কে গ্রেপ্তার করে ৩ টি বিলুপ্তপ্রায় সরীসৃপ তক্ষক উদ্ধার করা হয়। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, উদ্ধারকৃত তক্ষক যথাযথ আইনি প্রক্রিয়ায় বন্য পরিবেশে অবমুক্তির জন্য কুড়িগ্রামের সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফের নিকট হস্তান্তর করা হয় । এ বিষয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা রয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo