• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক-১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন বিশ্বাস (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৬জানুয়ারি) দুপুরে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসেরছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। 

তাকে আটকের পর মঙ্গলবার বেলা ৩ টায় কালীগঞ্জ থানাতে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাজন একজন দূধর্ষ সন্ত্রাসী। সম্প্রতি কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে রাজনের বিরুদ্ধে থানাতে অভিযোগ দেয়।

সেই অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক্য রিপনের বসত বাড়ীর সামনের রাস্তা থেকে রাজনকে আটক করা হয়। এরপর তার কোমরে থাকা একটি নাইন এম এম বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগেও তার নামে নাশকতা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে তিন অনলাইন জুয়ারী গ্রেপ্তার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

image

পঞ্চগড়ে হেরোইনসহ তিন ব্যক্তি গ্রেফতার

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...

image

জামালপুরে মাদক সেবন করে মাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

image

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

image

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১...

  • company_logo