ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকান এর পশ্চিম পাশ থেকে ৫০ পিচ ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) এম সজীব আহমেদ,এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শালনগর ইউনিয়নের মাকড়াইল আদর্শ গুচ্ছগ্রাম সংলগ্ন মিলন মিয়ার মুদি দোকান এর পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিশ্বাস (৩৬), ওমর আলী (৩৫), মোঃ শামীম ফকির (৪৯), ফেরদাউস শিকদার (২৮) ও মোঃ ইব্রাহিম শিকদার (৩২)সহ তাদের কে গ্রেফতার করা হয়।
এ সময় আসামীদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, আসামীদের আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)