ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুুড়িগ্রামের রৌমারীতে মাদক, চোরাচালান ও হত্যা মামলার কুখ্যাত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, রৌমারীর সীমান্তবর্তী এলাকার কুখ্যাত চোরাচালান কারবারী, ২০১৯ সালে হত্যা মামলা, ২০২০ সালে বিজিবি'র সরকারি কাজে বাধা প্রদান করায় হামলার মামলা এবং তার বিভিন্ন সালে মাদক ও চোরাচালান মামলা রয়েছে।
সেই কুখ্যাত রফিকুল ইসলামকে শনিবার রাতে ওয়ারেন্টমুলে গ্রেফতার করে পুলিশ।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী রৌমারী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিল।
তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, মাদক হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং পূর্বের ৪ টি মামলা রয়েছে। শনিবার ১৩ জানুয়ারি রাতে তাকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সহকারী...
নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...
নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...
নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

মন্তব্য (০)