• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় গাঁজাসহ ধরা খেল কুজুর

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় র‌্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে সুভাষ কুজুর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ১২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সুভাষ কুজুর ওই গ্রামের বারতু কুজুর ছেলে।

শনিবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সুভাষ কুজুর এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। সেই জন্য গত কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল।

এক পর্যায়ে সুভাষ কুজু অবৈধ মাদক দ্রব্য গাঁজা বহন করে এলাকায় ক্রয় বিক্রয় করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে¡ শুক্রবার দিবাগত রাতে জেলার বদলগাছি থানাধীন মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুভাষ কুজুরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo