• অপরাধ ও দুর্নীতি

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ভিকটিম মো. শফিকুল ইসলাম শফিক (২৫), পিতা- মো. ধন মিয়া খন্দকার, সাং- গৌতম পাড়া, থানা-সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া পেশায় একজন ট্রাক চালক ছিলেন। গত ৩ নভেম্বর শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভিকটিমের চাচাতো ভাই বাক প্রতিবন্ধী মো. আব্দুল্লাহর সাথে বিবাদী পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত ৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটের সময় বিবাদীরা ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন তিতাস পেট্রোল পাম্পের পূর্ব-দক্ষিণে জনৈক স্বপন বাবুর পাইপ ফ্যাক্টরির ভিতরে একা পেয়ে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে, স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় গত ৫ নভেম্বর রাতে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-০৬/৫০২, তারিখ-০৫/১১/২০২৩ ইং, ধারা-৩৪২/৩০২/৩৪ পেনাল কোড।

চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি আভিযানিক দল অদ্য ৯ জানুয়ারি রাতে ( ৮ জানুয়ারি দিবাগত রাতে) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কাছম আলী সহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা- মো. কাছম আলী (৫৫), মো. রিয়াদ মিয়া (২০), মো. জামান মিয়া (২৭)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, যেকোনো ধরনের অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: প্রধানমন্ত্রীর সহকারী...

image

রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফ...

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশুকে নৃশংসভাবে হত্য...

image

১১৯ কোটি টাকা আত্মসাৎ, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ গ্রেফতার

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের...

image

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্ল্যাটে অভিযান...

image

৫ জনকে গলাকেটে হত্যা, মূল অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশু ও মাসহ ৫ জনকে গলাক...

  • company_logo