• রাজনীতি

পদোন্নতি নয়, স্নেহ ও যোগ্যতার ভিত্তিতে জাপান সফরে নিয়েছেন প্রধানমন্ত্রী: আমজনতার তারেক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে ব্যক্তিগত কোনো পদোন্নতি, পদায়ন বা ক্ষমতায়নের বিষয় ছিল না বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। তিনি বলেন, স্নেহ ও ভালোবাসা থেকে কিংবা যোগ্য মনে করেই প্রধানমন্ত্রী তাকে এই সফরে সঙ্গে নিয়েছিলেন।

সম্প্রতি এক আলোচনায় সফরের মূল অর্জন ও ব্যক্তিগত প্রাপ্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সফরের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলটি দুটি অংশে বিভক্ত ছিল। এর মধ্যে একটি ছিল বিশেষজ্ঞ দল, যারা অর্থনৈতিক বিষয়, আমদানি-রপ্তানি এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে গবেষণা ও কাজ করছিল। এই দলে রেহান ও আশিক চৌধুরীর মতো ব্যক্তিরা ছিলেন।

অন্যদিকে, রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে যারা ছিলেন, তাদের ভূমিকাও ছিল অত্যন্ত সক্রিয়।

তারেক রহমান বলেন, ‘আমাদের রাতে নোট দেওয়া হতো যে আগামীকাল বৈঠক আছে এবং জাপান পক্ষ থেকে এই তিনটি প্রশ্ন তোলা হয়েছে; এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন। আমরা সেগুলো দেখে সকালে আতিকুর রহমান রোমান ভাই ও মেহেদুল ভাইদের কাছে পৌঁছে দিতাম। এটি ছিল নিয়মিত প্রক্রিয়া।’

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক বৈঠকে তাদের দেওয়া মতামত ও পরামর্শগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ ও অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

সফরে কেবল পরামর্শ দেওয়ার মধ্যেই নিজেদের ভূমিকা সীমাবদ্ধ ছিল না জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরেই তারা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং নীতিনির্ধারণী মতামতের সঙ্গে যুক্ত রয়েছেন।

পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমজনতার দলের এই নেতা বলেন, ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন এনসিটিবির পাঠ্যবই প্রণয়ন করা হচ্ছিল, তখন সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বড় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল; আর সেই গুরুত্বপূর্ণ সংযোজনের দায়িত্বে আমি ছিলাম। কাজেই আমরা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সেখানে গিয়েছিলাম—বিষয়টি মোটেও তেমন নয়।’

 

 

মন্তব্য (০)





image

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে...

১

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...

image

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম ...

image

শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যে...

৪

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

image

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় ...

৫

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান পরিস্থিতি, ফ্যাসিবাদ ঠেকানোর ...

  • company_logo