• রাজনীতি

নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে। ওই টিমের সদস্যরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন। শুধু সম্ভাব্য না'শকতা মোকাবিলা নয়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতেও কাজ করছেন তারা। পাশাপাশি দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশনা।

দলীয় সূত্রে জানা গেছে, বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দলের প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু। তাদের সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।  

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বর সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় সতর্ক রয়েছে বিএনপি। এ কারণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনাও রয়েছে দলটির। 

এরই মধ্যে খুলনা ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে। 

গত বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা। সেখানে রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এটা চলমান থাকবে। বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতার দাবি, তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা-উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে।

মন্তব্য (০)





image

হাসিনা আ.লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে...

১

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

২

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ...

image

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম ...

image

শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যে...

৪

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

image

১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় ...

৫

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান পরিস্থিতি, ফ্যাসিবাদ ঠেকানোর ...

  • company_logo