• আন্তর্জাতিক

তিন সপ্তাহ পর হঠাৎ বাড়ল তেলের দাম

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে আঘাতের ঘটনায় ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। এতে ভাঙতে যাচ্ছে টানা তিন সপ্তাহের দরপতনের ধারা।

শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ ডলার ৬১ সেন্টে দাঁড়ায়। এর আগের দিন বৃহস্পতিবার প্রায় ২ ডলার বেড়ে ৬ নভেম্বরের পর সর্বোচ্চ দামে লেনদেন শেষ করে ব্রেন্ট।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ ডলার ৭৮ সেন্টে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের লেনদেনের আনুষ্ঠানিক নিষ্পত্তি হয়নি।

এএনজেড ব্যাংকের বিশ্লেষক ব্রায়ান মার্টিন ও ড্যানিয়েল হাইনস এক নোটে বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা না বাড়লেও ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে সে ক্ষেত্রে সরবরাহ বাস্তবে সীমিত হয়ে পড়ার প্রমাণ পাওয়া প্রয়োজন।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাজারে স্বস্তি তৈরি হওয়ায় কয়েক সপ্তাহ ধরে তেলের দাম কমেছিল। তবে ইরান এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে, যা তেল রপ্তানি ব্যাহত করছে। একই সময়ে ইয়েমেনের হুথিরা সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ওসিবিসি ব্যাংকের বিশ্লেষক সিম মোহ সিয়ং বলেন, ২০২৭ সালে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার এবং ভূরাজনৈতিক ঝুঁকি কমে এলে তেলের দাম নিম্নমুখী হতে পারে। তবে তেলের মজুত কমে যাওয়া, জাহাজ চলাচলে ঝুঁকি এবং শোধনাগার মেরামতে ধীরগতির কারণে বাজার এখনো অস্থিরতার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, ইরান যুদ্ধের প্রভাব বিবেচনায় নিয়ে আগামী রোববারের বৈঠকে ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখতে পারে ওপেক প্লাস। সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

 

মন্তব্য (০)





image

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিস...

image

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীত...

২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান নয় মাসের যু...

image

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসতে চান ইউটিউবার আইশোস্পিড

৩

নিউজ ডেস্কঃ জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড...

image

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদ...

৪

নিউজ ডেস্কঃ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত &ls...

image

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগ...

  • company_logo