• আন্তর্জাতিক

ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : চীনের তিয়ানগং মহাকাশ স্টেশন তার প্রথম বিদেশি অতিথির জন্য বিশেষ হালাল মেনু তৈরি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলির জন্য ১০০-র বেশি রকমের খাবার রাখা হয়েছে। এর মধ্যে আছে গরুর নিহারি, ভেড়ার কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেন।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার তৈরি করেছে। মহাকাশযাত্রার পুষ্টির চাহিদা মেটানো হয়েছে এসব খাবারে। সঙ্গে মানা হয়েছে হালাল খাবার তৈরির মান।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, হালাল মেন্যুতে আছে ১০০-র বেশি রকমের খাবার। স্টেশনে থাকা ছয় নভোচারীর জন্য স্বাগত নৈশভোজের আয়োজন হয়। নতুন দলটি আগে থেকে কক্ষপথে থাকা সহকর্মীদের সঙ্গে যোগ দেওয়ায় এ আয়োজন করা হয়।

গবেষকেরা জিশানের পছন্দের কথা মাথায় রেখেছেন। তিনি হলুদ ও কারির মসলা পছন্দ করেন। কয়েক দফা পরীক্ষার পর রান্নার পদ্ধতি ঠিক করা হয়েছে।

শুরুতে এই মেন্যুতে পাকিস্তানি দুধ চা ছিল। তবে চীনে কয়েক মাসের প্রশিক্ষণে জিশানের স্বাদ বদলে গেছে। তিনি বাড়তি চীনা কালো চা ও ভাত চেয়েছেন। জিশানের আসার কথা মাথায় রেখেই এ বাড়তি প্রস্তুতি নেওয়া হয়। বুধবার তিনি শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে চীনের মহাকাশ স্টেশনে ঢোকেন। এই স্টেশনে ঢোকা প্রথম বিদেশি নভোচারী তিনিই।

তিন সদস্যের দলে আছেন চীনের কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। তারা সবাই চীনের উত্তর-পশ্চিমের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে যান।

তিয়ানগংয়ে এর আগেও নভোচারীরা একসঙ্গে খেয়েছেন। একবার স্টেশনের হট-এয়ার ওভেনে বারবিকিউও তৈরি হয়েছিল।

মন্তব্য (০)





image

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিস...

image

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীত...

২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান নয় মাসের যু...

image

২০২৭ সালে বাংলাদেশ সফরে আসতে চান ইউটিউবার আইশোস্পিড

৩

নিউজ ডেস্কঃ জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড...

image

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ চূড়ান্ত অনুমোদন দিলেন এরদ...

৪

নিউজ ডেস্কঃ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত &ls...

image

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগ...

  • company_logo