• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৬’ উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য  মো: নুরুল ইসলাম বুলবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত,জেলা সিভিল সার্জন  ডা: এ. কে. এম. শাহাব উদ্দীন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন খান, 

মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শারমিন আকতার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন প্রমুখ। 

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মো: মূসা জঙ্গি । 

​উদ্বোধনী ও আলোচনা সভায় খামারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রাণীসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশের অর্থনীতিতে প্রাণীসম্পদকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে বোকা স্...

১

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...

image

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা পলাশ গ্রেপ্তার

২

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

image

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...

image

ফরিদপুরে ১৯৬০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

৪

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...

image

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

৫

নওগাঁ প্রতিনিধিঃ ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে...

  • company_logo