• সমগ্র বাংলা

ঋণ শোধের স্বপ্নে গরু পালন, এক রাতেই নিঃস্ব তিন খামারি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: অভাবের সংসারে একটু সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাঁদের। কেউ সন্তানের চিকিৎসার ঋণ শোধ করতে, কেউ কৃষিকাজের আয়ের পাশাপাশি বাড়তি উপার্জনের আশায় গরু পালন করছিলেন। দীর্ঘদিনের শ্রম, যত্ন আর জমানো অর্থে কেনা গরুগুলোই ছিল তাঁদের ভরসা। কিন্তু এক রাতেই সেই ভরসায় হানা দিয়েছে চোরের দল।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের উডির টেক এলাকায় এক রাতেই তিন খামারির পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

চুরি হওয়া গরুর মধ্যে শিমু বেগমের দুটি গাভীর মূল্য প্রায় ৩ লাখ টাকা। আতাবউদ্দিন হাদীর দুটি গাভীর মূল্য প্রায় ৪ লাখ টাকা এবং মাহতাবউদ্দিন হাদীর একটি ষাঁড়ের মূল্য প্রায় ১ লাখ টাকা।

শিমু বেগমের জীবনের গল্পটি আরও বেদনাদায়ক। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে ধারদেনায় জর্জরিত হয়ে পড়েন তিনি। চার মাস এনআইসিইউতে চিকিৎসার পর সন্তানকে হারান। এরপর ঋণ শোধের আশায় গরু পালন শুরু করেছিলেন। কিন্তু সেই গরু দুটিও চুরি হয়ে যাওয়ায় এখন নতুন করে ঋণের বোঝা সামলানোর দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।

আতাবউদ্দিন হাদী বলেন, সারাদিন কৃষিকাজ করে সংসার চালান তিনি। কাজের ফাঁকে জানালা দিয়ে বারবার গোয়ালঘরের দিকে তাকিয়ে গরু দেখতেন। ভোরে নামাজ পড়তে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভী নিয়ে গেছে চোরেরা।

অন্যদিকে মাহতাবউদ্দিন হাদী জানান, রাত ২টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে প্রতিবেশীর বাড়িতে চিৎকার শুনে গোয়ালঘরে গিয়ে দেখেন, গরু নেই। পরে খোঁজাখুঁজি করে একটি গাভী উদ্ধার করতে পারলেও একটি ষাঁড় আর পাননি।

এলাকাবাসী বলছেন, গরু পালন এখন শুধু আর্থিক বিনিয়োগ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পরিবারের বেঁচে থাকার সংগ্রাম। তাই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, পুলিশ গরু উদ্ধারের চেষ্টা করছে এবং বিভিন্ন স্থানে খবর পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

নওগাঁয় চিত্রাংকন-আলোচনা সভা অনুষ্ঠিত

১

নওগাঁ প্রতিনিধিঃ “নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসত...

image

ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে "রুপসী বাংলা" এক্সপ্রেস ট্রেন চলাচ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল টু ঢাকার মধ্যে চলাচলকারী 'রু...

image

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তছলিম চৌধুরী গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের উসকানি দিয়ে বিক্ষোভ, হাম...

image

চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

৪

পাবনা প্রতিনিধিঃ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আম...

image

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্...

  • company_logo