ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় তাদের মৃত্যু হয়।
এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ইতিহাসে চলতি বছরই দেশে হাম সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।
এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে করা এক জরিপে চার জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর সর্বোচ্চ ১০ জন মারা যায় ২০১৭ সালে। ২০১৮ সালে ৬ এবং ২০২০ সালে ৭ ছিল সর্বোচ্চ মৃত্যু।
চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে দেখা যায়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু এবং রোগীর তথ্য প্রকাশ শুরু হয়।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...
নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...
নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

মন্তব্য (০)