ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে তারা বোকা স্বর্গে বসবাস করছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারন করতে পরিদর্শন এসে এই কথা বলেন।
তিনি আরো বলেন,১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিষ্টকে চিরতরে বিদায় দিয়েছে । জনগণ ২৪ আগষ্ট তাদের প্রত্যাখান করেছে এবং আদালত যাকে সাজা দিয়েছে তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধানমন্ত্রীর খাল খননের স্থান নির্ধারন করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা প্রশাসক ড.মনিরুজ্জামান,উপজেলা বিএনপি' আহবায়ক ফারুক আহম্মেদ ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...
নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...
নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

মন্তব্য (০)