ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে।
তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।
নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক।
জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড থাকতে হবে।
সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদন করতে পারবেন। বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে।
যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির ফল বিবেচনায় নেওয়া হবে।
বিএমডিসি জানিয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে প...
নিউজ ডেস্কঃ বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে ...
নিউজ ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলে...
নিউজ ডেস্কঃ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের ...
নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

মন্তব্য (০)