ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তি পরীক্ষা সুবিধামতো যেকোনো সময় নিতে পারবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অনার্সে ভর্তি স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।
আজ (সোমবার, ২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গত ১৮ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত করে আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় আপিল করে।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল ভর্তি পরীক্ষার প্রক্রিয়া সচল রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। অ্যাটর্নি জেনারেল পরে গণমাধ্যমকে বলেন, ‘ভর্তি পরীক্ষা আটকে রেখে লাখ লাখ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সুযোগ নেই। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চলমান প্রক্রিয়া চলমান রাখতে পারবে।
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়া...
নিউজ ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মে...
নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্...
নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পর দেশের পাশাপাশি ...
নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...

মন্তব্য (০)