• তথ্য ও প্রযুক্তি

হোমপেজে বড় পরিবর্তন আনছে গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। নতুন এই ডিজাইনে প্রচলিত সার্চ বাটনের পরিবর্তে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিভিন্ন ফিচার।

নতুন ডেস্কটপ হোমপেজে গুগলের এআই মডেল জেমিনির (Gemini) মাধ্যমে পরিচালিত কয়েকটি বাটন দেখা যাবে। পাশাপাশি যুক্ত হচ্ছে একটি নতুন সাইডবার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের সাম্প্রতিক এআই সার্চগুলো খুঁজে পেতে এবং পুনরায় দেখতে পারবেন।

নতুন ডিজাইনে প্রচলিত ‘গুগল সার্চ’ বাটনের পরিবর্তে থাকছে তিনটি বিকল্প। এগুলো হলো—ন্যানো ব্যানানা ব্যবহার করে ছবি তৈরি, বিভিন্ন ফাইল আপলোড এবং নতুন ধারণা নিয়ে চিন্তাভাবনা বা ব্রেনস্টর্মিং করার সুবিধা।

তবে গুগলের বহুল পরিচিত ‘আই অ্যাম ফিলিং লাকি’ (I'm Feeling Lucky) বাটনটি আগের মতোই থাকছে। এর আগে বাটনটি সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করেছিল প্রতিষ্ঠানটি।

নতুন ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এলেও গুগলের মূল সার্চ ব্যবস্থা আগের মতোই কাজ করবে। ব্যবহারকারীরা সার্চ বক্সে নিজেদের প্রশ্ন বা প্রয়োজনীয় শব্দ লিখে কিবোর্ডের এন্টার বাটন চাপলেই আগের মতো সার্চের ফলাফল পাবেন।

সূত্র: সামা

মন্তব্য (০)





  • company_logo