ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনও হতহত বা আটকের তথ্য জানা যায়নি।
নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ...
নিউজ ডেস্ক : নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর ...
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে উন্নয়ন, শিক্ষা, শান্তি ...
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনা...
নিউজ ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্...

মন্তব্য (০)