• জাতীয়

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাবে।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের...

১

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ...

image

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্ক : নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর ...

image

দুর্গাপুরকে শিক্ষা, শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হ...

৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে উন্নয়ন, শিক্ষা, শান্তি ...

image

রাজধানীর মিরপুরে বসুমতি বাসে আগুন

৪

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের এক...

image

৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনা...

  • company_logo