ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকায় প্রায় ৪ হাজার নিমগাছ, টিউবওয়েল ও সেলায় মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে, আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে বিবেচিত হয়েছে। সময় নেয়া হচ্ছে এরপর সময়োচিত জবাব দেয়া হবে।’
তিনি বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর বগুড়ার মোকামতলা উপজেলা, পৌরসভা, ও মোকামতলা থেকে জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত ৬ লেন রাস্তায় উন্নতিকরনের কাজের ভিত্তিপ্রস্তর করা হবে।’
তিনি তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপস্থিত সবার দোয়া চেয়ে সব ধরনের উন্নয়নের আশ্বাস দেন।
নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও ...
নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ...
নিউজ ডেস্ক : সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...
নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আম...

মন্তব্য (০)