• লিড নিউজ
  • জাতীয়

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) সকালে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের সাথে তিনি কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতা এবং নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
‎
‎ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায়। আইসিজে রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।
‎
‎প্রসঙ্গত, রোহিঙ্গা গণহত্যার দায়ে গতকাল বৃহস্পতিবার আইসিজের দেওয়া রায়ের পর্যবেক্ষণ ওঠে এসেছে, মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে।

মন্তব্য (০)





image

চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শি...

১

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও ...

image

বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ব...

২

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ...

image

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: সড়কম...

৩

নিউজ ডেস্ক : সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত...

৪

নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫...

image

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্র...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আম...

  • company_logo