• রাজনীতি

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’ 

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ লিখেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’ নিজের দলের নেতাকর্মীদের লাশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন সোহেল তাজ। সেখানে গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তাণ্ডব চালানোর কিছু ছবি শেয়ার করেন তিনি। 

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন। 

সোহেল তাজ আরও লেখেন, উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি (শেখ হাসিনা) চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন। 

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

১

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষম...

image

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’: ...

২

নিউজ ডেস্কঃ ভারত হাসিনার মত একটা পতিত ফ্যাসিস্ট, খুনি, ...

image

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১...

image

সব দলের শাসন দেখেছি, এবার ইসলামী হুকুমত চাই: ফয়জুল করিম

৪

নিউজ ডেস্কঃ হাজারবার দল ও নেতা পরিবর্তন করলেও নীতি-আদর্...

image

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ : পাট...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

  • company_logo