• রাজনীতি

গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। বিগত আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে তা আর সম্ভব হবে না।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (গোপালগঞ্জ-১) এবং এস এম জিলানীর (গোপালগঞ্জ-৩) বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতা রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

বিগত সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ওই অডিওতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে বলে তিনি দাবি করেন। রিজভী বলেন, এই ‘বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।রাজনৈতিক বিশ্লেষণ

দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করা হবে। একই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

১

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষম...

image

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’: ...

২

নিউজ ডেস্কঃ ভারত হাসিনার মত একটা পতিত ফ্যাসিস্ট, খুনি, ...

image

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১...

image

সব দলের শাসন দেখেছি, এবার ইসলামী হুকুমত চাই: ফয়জুল করিম

৪

নিউজ ডেস্কঃ হাজারবার দল ও নেতা পরিবর্তন করলেও নীতি-আদর্...

image

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

৫

নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শ...

  • company_logo