• আন্তর্জাতিক

তাইজ প্রদেশে ইয়েমেনী বাহিনী সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথি গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। প্রদেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল-মিসরাখ জেলার আল-আকরুদ ফ্রন্টে লড়াই তীব্র হয়েছে। এদিকে হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি)।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাইজ থেকে আলজাজিরার সাংবাদিক ইয়াসের হাসানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

সরকারি বাহিনীর দাবি, আল-আকরুদ ফ্রন্টে হুথিদের হামলা প্রতিহত করা হচ্ছে । এ ছাড়া আল-মিসরাখ জেলার তালুক ও আম্বিয়ান এলাকায় হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তাইজের আরও কয়েকটি ফ্রন্টেও বিমান হামলার কথা জানিয়েছে সরকারি বাহিনী।


এদিকে, প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের এক সিদ্ধান্তে হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। গোষ্ঠীটির সঙ্গে সহযোগিতাকারীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা ৩০ বছর কিংবা তার বেশি মেয়াদের কারাদণ্ডের মতো শাস্তির বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, যুদ্ধের সর্বশেষ হতাহতদের পরিসংখ্যান প্রকাশ করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের তীব্রতা বাড়ার পর থেকে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।

এদিকে, আনসার আল্লাহ (হুথি) আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের বাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক জেলায় হামলা চালিয়েছে। 

এ ছাড়া জাজান এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এআই অস্ত্রের জন্য উন্ন...

১

নিউজ ডেস্কঃ চীনে তৈরি প্রসেসরগুলো যুক্তরাষ্ট্রের প্রতিদ...

image

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রে...

image

পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গ...

image

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

৪

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার ...

image

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ...

  • company_logo