• আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলমানরা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর জায়গা খ্রিষ্টানদের কাছ থেকে মুসলিমদের দখলে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির নতুন এক গবেষণা বলছে, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। অর্থাৎ, প্রায় পাঁচ কোটি বেশি মানুষ নিয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে মুসলিমরা।

গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ তুলনামূলক বেশি জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। ধর্ম পরিবর্তনের চেয়ে জন্মহারের পার্থক্যই জনসংখ্যা বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে।

২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। আর মুসলিমের সংখ্যা ছিল ২০২ কোটি। তবে আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়বে বলে ধারণা করছে গবেষণা সংস্থাটি।

পিউর পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ৩৬০ কোটি ছাড়াতে পারে। তখন তারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩০০ কোটি।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

পিউ রিসার্চ সেন্টার ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর জনসংখ্যা নিয়ে এই পূর্বাভাস তৈরি করেছে। এতে জন্মহার, বয়সের গঠন, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষণাটিতে ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

তবে গবেষকেরা বলছেন, এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে কী হতে পারে, তার হিসাব।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এআই অস্ত্রের জন্য উন্ন...

১

নিউজ ডেস্কঃ চীনে তৈরি প্রসেসরগুলো যুক্তরাষ্ট্রের প্রতিদ...

image

চীনে ট্রাম্প-শি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু

২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনজেনে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রে...

image

পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গ...

image

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় আজ

৪

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার ...

image

রাহুলকে ভারতের মীরজাফর বলে কটাক্ষ বিজেপি নেতার

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ...

  • company_logo