• লিড নিউজ
  • জাতীয়

ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে ও বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটায়।

‎মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাত নয়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার (৩০) বাড়ি ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময়, তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর চালায় আওয়ামী লীগের লোকজন।
‎
‎এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের একজনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন।
‎
‎এ ব্যাপারে নিহতের চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজার রাজ মোল্লাকে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
‎
‎এদিকে, কৃষক দল নেতা নিহতের ঘটনার পর উপজেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ মহাসড়কে অবস্থান নিয়েছেন ও এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মন্তব্য (০)





  • company_logo