ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর, ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার কিলোমিটার খাল-নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য উৎপাদন হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ পদ্ধতি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
ড. সাইমুম পারভেজ বলেন, ‘পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন হ্রাস এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।’
তিনি সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগ তুলে ধরে বলেন, ‘এসব কার্যক্রম সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স।
এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদী আলোচনায় অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
নিউজ ডেস্কঃ সরকার এখনো ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে। তব...
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আ...
News Desk: Twenty-five interns working at the Office of the Attorney General ...
Staff Reporter: A 148-member delegation of teachers and students from the con...

মন্তব্য (০)