• জাতীয়

যেভাবে গ্রেফতার হলেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযান চালায় এসআরবি-১-এর একটি দল। পরে গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংশ্লিষ্ট অভিযোগও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের মামলার কার্যক্রম রয়েছে।

২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ এবং তাদের একজন কর্মচারীর বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

তবে মঙ্গলবার তাকে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য (০)





image

প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, কাফনের কাপড় পরে অনশনের হুঁ...

১

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের...

image

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না...

২

‎নিউজ ডেস্ক: শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ...

image

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ...

৩

নিউজ ডেস্ক : উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মা...

image

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে স্বপ্না খাতুনক...

৪

‎নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্...

image

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্...

৫

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির ...

  • company_logo