• জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পল্লবীর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থল এলাকা ছেড়ে না গিয়ে সড়কে অবস্থান নেন। পরে তারা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

মন্তব্য (০)





image

প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, কাফনের কাপড় পরে অনশনের হুঁ...

১

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের...

image

শেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না...

২

‎নিউজ ডেস্ক: শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে। এ বিষয়ে ...

image

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ...

৩

নিউজ ডেস্ক : উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মা...

image

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে স্বপ্না খাতুনক...

৪

‎নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্...

image

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্...

৫

‎নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির ...

  • company_logo