ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজম নামের এক নেতার ভাইকে নাশকতা পরিকল্পনার সময়ে হাতেনাতে আটক করেছেন বলে দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। পরে আটককে পুলিশের হাতে তুলে দেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি জানান, রাজধানীর কলাবাগান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনাকালে কলাবাগান থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ।’তবে মির্জা আজম আওয়ামী লীগের কোন পদে রয়েছেন তা উল্লেখ করেননি নয়ন। এছাড়া আটকের সময় পুলিশের ‘একজন ডিআইজি’ ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।
ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে যুবদল নেতা নয়নকে বলতে শোনা যায়, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে- মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’
এ সময় নেতাকর্মীদের আটক ব্যক্তির ওপর ‘হাত না তোলার’ নির্দেশ দেন নয়ন। তিনি বলেন, ‘আমাদের কাজ পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা।’
ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়। এ ঘটনায় পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্কঃ লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়...
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধ...
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আওয়াম...
নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে নিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাং...
নিউজ ডেস্ক : উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওল...

মন্তব্য (০)