• জাতীয়

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন ডিআইজি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি আরও বলেন, যারা সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত, তাদের আইনের আওতায় আনা হবে। তবে রেঞ্জ ডিআইজি হিসেবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, কোনো নিরপরাধ লোককে অহেতুক হেনস্তা করা হবে না।

সোমবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান এসব কথা জানান।

আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, গোপালগঞ্জে পুলিশ, আরআরএফ ও এপিবিএনের প্রায় দুই হাজার সদস্য এবং ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কসহ পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত পুলিশ দায়িত্ব পালন করছে। জনসাধারণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে ডিআইজি বলেন, আমরা যেকোনো কর্মসূচি আমলে নিয়েই সেই অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা সাজাই। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। ওই তারিখের পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা পর্যাপ্ত ফোর্স মোতায়েন করব এবং বিজিবির কার্যক্রমও অব্যাহত থাকবে। জনজীবনের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৫ নভেম্বরের সহিংসতার ঘটনায় মামলা হয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার থেকে জেলার পাঁচ থানায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কার্যালয় খোলা প্রসঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ যেকোনো বিষয়ে তৎপর রয়েছে। আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ তার আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দেওয়ার আহ্বান ...

১

নিউজ ডেস্ক: কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্...

image

‎৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চা...

image

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক...

৩

‎নিউজ ডেস্ক: ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নে...

image

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তি...

৪

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওল...

image

পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জা...

৫

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদে...

  • company_logo