• লিড নিউজ
  • খেলাধুলা

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে ২ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের। ডাবল সেঞ্চুরির পর এবার সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

আগের ম্যাচে সিলেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২* রানের অনবদ্য ইনিংস খেলেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম দিনে ১৩২ রানে অপরাজিত তাওহিদ। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি অপরাজিত ৮৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩১৯/৫।

রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা। 

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে ইতোমধ্যে তারা ১৯৮ রানের রেকর্ড জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশ দলের ঘরে-বাইরে রেকর্ড জুটি। 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

১

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বেলজিয়ামের...

image

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

২

স্পোর্টস ডেস্ক : ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত...

image

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

৩

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছি...

image

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন তাকেই

৪

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষমেশ তা ...

image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

৫

স্পোর্টস ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ...

  • company_logo