ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ।
রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।
এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশার ৮৪ রানের জুটি গড়েছিলেন, যা এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল। ২৪ বছর পর সেই রেকর্ড ভাঙলেন তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবমিলিয়ে সর্বোচ্চ রানের জুটি জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের— ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তারা।
চলিত টেস্টের একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা।
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন বেলজিয়ামের...
স্পোর্টস ডেস্ক : ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত...
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছি...
স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিটা গেল দিনই পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শেষমেশ তা ...
স্পোর্টস ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ...

মন্তব্য (০)