• রাজনীতি

কিছুদিনের মধ্যে 'জয় বাংলা' করে দেওয়ার হুমকি ও গালিগালাজ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ: সামান্তা শারমিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ফোনে তাকে অশালীন ভাষায় গালাগালি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামে এক ব্যক্তি এসব হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন সামান্তা।

রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২ টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।

পোস্টে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’

গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। একই সঙ্গে পদত্যাগপত্রও প্রকাশ করেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে এনসিপির রাজনৈতিক অবস্থান, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, ২০২৬ সালের নির্বাচন, গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে একাধিক মতপার্থক্যের কথা তুলে ধরেন সামান্তা।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo