• রাজনীতি

দেশের ভেতর-বাইরে থেকে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পতনের পরও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের নাশকতা ও অরাজকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‎রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন।
‎
‎রুহুল কবির রিজভী বলেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি, গোপন নাশকতা করছে। আগুন লাগানো, বোমাবাজি করছে তারা। সড়কে–মহাসড়কে–রেলে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।
‎
‎তিনি বলেন, তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) মালিকানাধীন গার্মেন্টস শিল্পে তারা অরাজকতা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদর সার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না।
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।
‎
‎এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন, ঢাকা উত্তর বিএনপি দারুণভাবে প্রস্ফুটিত হবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo