• লিড নিউজ
  • অর্থনীতি

১০ বছরে ডলারের দাম ৬০% বেড়ে যাওয়াই মূল্যস্ফীতির অন্যতম কারণ: গভর্নর

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত ১০ বছরে ডলারের দাম বেড়েছে ৬০%, যা মূল্যস্ফীতির অন্যতম কারণ— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

‎শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ এ কথা বলেন তিনি।
‎
‎বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
‎
‎সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।
‎
‎গভর্নর বলেন, 'গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাইলে কম দামে আমদানিকারকদের ডলার সরবরাহ সম্ভব।'
‎
‎বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি না বাড়ার এক অন্যতম কারণ উচ্চ সুদহার— এমন মন্তব্য করে আগামীতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দেন গভর্নর।
‎
‎এছাড়া যেকোনো উপায়ে বন্ধ কল-কারখানা সচল করার তাগিদ দেন ব্যাংকগুলোকে।
‎
‎অর্থায়নের সঙ্গে সঙ্গে বিনিয়োগের আরেকটি বড় বাধা হচ্ছে জ্বালানি সমস্যা। অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নাই। প্রস্তুতি নেয়া হচ্ছে আগামী বছরের জন্যও।

মন্তব্য (০)





image

সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায়: শি...

১

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সর...

image

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

২

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্...

image

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: র...

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাধ...

image

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক!

৪

‎নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার ট...

image

১৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫

নিউজ ডেস্কঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ ...

  • company_logo