• সমগ্র বাংলা

রাজধানীতে দুই স্কুলের প্রধান ফটকে ঝুলন্ত বোমা সদৃশ বস্তু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

রাজধানীর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে একদল যুবক এসে পলিথিনের ব্যাগে ভরে এসব বস্তু স্কুলের প্রধান ফটকে রেখে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লবী থানাধীন সিদ্দিক মেমোরিয়াল জুনিয়র স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে দুটি বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রাখা হয়। একই রাতে বালুঘাট স্কুলেও বোমা সদৃশ বস্তু রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে একদল যুবক এসে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সামনে এসব বস্তু রেখে যায়। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব বস্তু সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. রিফাত গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন এলাকায় ঘটনাটি ঘটেছে এবং পলিথিনের ব্যাগে কী ধরনের বস্তু রাখা হয়েছে, তা সরেজমিনে না দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

মন্তব্য (০)





image

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য...

১

‎নিউজ ডেস্ক: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনে...

image

জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় ক...

image

২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

৩

জামালপুর প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৫৪ হাজা...

image

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লা...

image

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল: বগুড়া শজিমেকের ছয়তলা থেক...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

  • company_logo