• রাজনীতি

ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতারা কলকাতা ও থাইল্যান্ডে পলাতক থাকলেও দেশের তৃণমূলের টোকাইদের মাধ্যমে ককটেল বোমা হামলা চালাচ্ছে। অথচ আমরা বিরোধী দলে থাকতে শত নিপীড়নেও বুক পেতে রাজপথে আন্দোলন করেছি। বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারই রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা এখন পলাতক, মানবতাবিরোধী অপরাধী। মানুষ হত্যার দায়ে তার যে দণ্ড হয়েছে, আইন অনুযায়ী তার সাজা নিশ্চিত হবে।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

  • company_logo