• সমগ্র বাংলা

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে প্রাণ গেল শিশুর খালার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে যাওয়া ৪ বছর বয়সি ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় ৮ বছর বয়সি খালাও প্রাণ হারিয়েছে।

খালা ইসরাত জাহান ইভা (৮) বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর সাদিকুল হকের মেয়ে।  তার  ৪ বছর বয়সি ভাগিনা  রানা বাবু (৩) সালমান শাহের ছেলে।

আজ শুক্রবার দুপুরের দিকে সহমর্মিতার মর্মান্তিক প্রাণ হানির ওই ঘটনা ঘটেছে।  সম্পর্কে তারা খালা ভাগিনা।

পাবর্তীপুর মডেল থানান ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান,  উঠোনে খেলার সময় পরিবারের সদস্যদের অসতর্কায় দুই শিশু খেলার সময় কোন এক সময়ে বাড়ীর পাশের পুকুরের পানিতে তলিয়ে মারা গেছে।

স্হানীদের ধারনা ভাগিনাকে  তলিয়ে যাবার সময় তাকে বাঁচাতে পুকুরে নেমে নিজেও তলিয়ে প্রাণ হারিয়েছে শিশু খালা।

উপ পরিদর্শক নিপেন জানান, প্রতিবেশীরা প্রথমে পুকুরের পানিতে একজনের ভাসমান লাশ দেখতে পায়। পরে তল্লাসি চালিয়ে নিখোজ আরেক শিশুর লাশ উদ্ধার করেছে তারা।

এব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

১

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

image

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্...

৩

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ প...

image

নওগাঁয় ক্লিনিক থেকে নবজাতক উধাও: বগুড়া থেকে উদ্ধার, নারী আটক

৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপ...

image

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার ভয়ে ...

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

  • company_logo